জেলা ও দায়রা জজ
মোহাম্মদ আনিসুর রহমান
জেলা ও দায়রা জজ
জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ী
জনাব মোহাম্মদ আনিসুর রহমান বিগত ০৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে জেলা ও দায়রা জজ হিসেবে অত্র জেলায় যোগদান করেন। তিনি ___তম বিসিএস (বিচার) ব্যাচের একজন গর্বিত সদস্য। তাঁর সার্ভিস আইডি নম্বর- ২০০৬২০২০১৬।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি. (সম্মান) এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা ঢাকা।
কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিচারিক পদে দায়িত্ব পালন করেছেন। অত্র জেলায় যোগদানের পূর্বে তিনি ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল, ঢাকা-এ জেলা ও দায়রা জজ পদমর্যাদায় কর্মরত ছিলেন।
পেশাগত দক্ষতা ও বিচারিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এর মধ্যে ভারত ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রশিক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য।