চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোঃ নাজমুল হোসেন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজবাড়ী।
জনাব মোঃ নাজমুল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ০১/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪র্থ ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০১০২০৪১৭৮ । গ্রেডেশন নম্বর-৮৫৮। শিক্ষা জীবনে তিনি বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর, রাজশাহী হতে এস.এস.সি., দূর্গাপুর ডিগ্রি কলেজ, রাজশাহী হতে এইচ.এস.সি. এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (সম্মান) ও এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা রাজশাহী। ইতোপূর্বে তিনি যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট হিসেবে কর্মরত ছিলেন। বিচারিক কর্ম জীবনে তিনি দেশের অভ্যন্তরে এটুআই ট্রেনিং, বি.এম.এ ট্রেনিং, সার্ভে এ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, জুডিসিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইন্সটিটিউটে একাধিকাবার প্রশিক্ষণ গ্রহণ এবং দেশীয় বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করেন।